পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৪ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। 

পিএসএলে এবার পেশোয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সোমবার সামাজিকমাধ্যমে তাকে 'রিজার্ভ সাপ্লিমেন্টারি পিক' হিসেবে দলে নেয়ার কথা জানিয়েছে পেশাওয়ার।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকেই শুরু হয়েছে পাকিস্তানের এ ফ্র্যাঞ্চাইজি লিগ। 
তবে মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে পেশোয়ার। 

সেই ম্যাচেই সাকিব খেলতে পারেন বলে জানিয়েছে পিসিবি। 

আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে তার।

পিএসএলে এর আগে দুইটি আসরে খেলেছেন সাকিব। 

সবশেষ ২০১৭ সালে এই পেশোয়ারের হয়েই খেলেছিলেন তিনি। 

এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। তাদের বিপক্ষেই আগামীকাল মাঠে নামার কথা রয়েছে সাকিবের।

সবমিলিয়ে পিএসএলে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ১০৭.১৪ স্ট্রাইক রেট ও ১৬.৩৬ গড়ে করেছেন ১৮০ রান। পাশাপাশি উইকেট নিয়েছেন ৮টি।

এদিকে আগামী ১ মার্চ থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সেই ম্যাচের আগেই ফিরবেন সাকিব।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পিএসএল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft