তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃত্যু ৩৬২১৭ জন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৭ এএম

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে। 

সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র সাকম জানায়, কেবল তুরস্কেই মৃতের সংখ্যা ৩১ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে।

সিরিয়ায় এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫৭৪ জন। 

স্যালভেশন গভর্নমেন্ট গভর্নেন্স অথরিটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, উত্তর-পশ্চিম সিরিয়ার বিরোধী-নিয়ন্ত্রিত অংশেই মারা গেছেন ৩ হাজার ১৬০ জন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সরকার নিয়ন্ত্রিত অংশে মারা গেছেন ১ হাজার ৪১৪ জন।

১৯৯৯ সালের পর থেকে তুরস্কে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গেছে। এতে তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভূমিকম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft