বিএনপি-গণতন্ত্র মঞ্চের বৈঠক, যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা আসছে
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৭ পিএম

আজ (সোমবার ১৩ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, যুগপৎ আন্দোলনকে আরও জোরদার করতে শিগগিরই যৌথ ঘোষণা দেওয়া হবে।

বৈঠকে অংশ নেন বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

১০ দফার দাবিতে বিএনপি ও ১৪ দফার ভিত্তিতে গণতন্ত্র মঞ্চ গত ২৪ ডিসেম্বর ঢাকার বাইরে এবং ৩০ ডিসেম্বর থেকে ঢাকায় যুগপৎ আন্দোলন করছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘চলমান যুগপৎ আন্দোলনকে কিভাবে আরও তরান্বিত করা যায়, কিভাবে জোরালো করা যায়- এই নিয়ে আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে বসেছিলাম। কিভাবে যৌথ ঘোষণার মাধ্যমে আন্দোলনকে গতিশীল করতে পারি তা নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা আরেকটি ঘোষণা দেব। সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানিয়ে দেব।’

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘আমরা সবার অংশগ্রহণে এই যুগপৎ আন্দোলন গড়ে তুলতে চাই। এ জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব। আমরা মূলত গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।,

এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, দেশের অবস্থা দিন খারাপ হয়ে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা তলানীতে গিয়ে ঠেকেছে। দ্রব্যমূল্য শুধু বাড়ছেই। সামনে রোজা আসছে। এই রোজাতে বাজার কী হবে, কেউ কিছু বুঝতে পারছে না। বাজার ঠিক করার ব্যাপারে সরকারেরও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সরকার শুধু একটা দিকে মনোযোগ দিয়েছে কিভাবে বিরোধী দলকে দমিয়ে করা যাবে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের অত্যাচার করা হয়েছে। হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের কালিয়াপুর ইউনিয়নের সভাপতি গত ১৫ দিন ধরে ঢাকায় একটি হাসপাতালের আইসিইউতে আছেন, তার বিরুদ্ধেও মামলা দিয়েছে। আগে মরা মানুষের বিরুদ্ধে মামলা দিতো, এখন হাসপাতালে থাকা মানুষের বিরুদ্ধেও মামলা দেওয়া হচ্ছে। সরকার বেসামাল হয়ে গেছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft