বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৮ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রপতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন। এ ছাড়া তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করারও কথা বলেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ে উপস্থিত ছিলেন- সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft