চুল কেটে তিন শিশু নির্যাতনের ঘটনায় গোপালদীর মেয়রের জামিন
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০০ পিএম

চুরির অপবাদে মাদ্রাসার ৩ শিশুকে মারধর এবং মাথার চুল কাটার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদীর মেয়র আবদুল হালিম শিকদারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিন দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী মো.মশিউল আলম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমদ ভূঁইয়া।

গত ৭ ফেব্রুয়ারি নির্যাতনের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদারসহ ৪ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলাটি করেন।

মামলায় উল্লেখ করা হয়, ৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে তিনি লোকমুখে শুনতে পান যে গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদারের পাওয়ারলুম মেশিনের যন্ত্রাংশ চুরির সময় তার ছেলেসহ ৩ শিশুকে  রামচন্দ্রদী বাজারে দীপকের সেলুনে আটকে নির্যাতন করছে। খবর পেয়ে তিনিসহ অপর ২ শিশুর অভিভাবকরা ঘটনাস্থল দীপকের সেলুনে গিয়ে দেখতে পান ৩ শিশুরই মাথার চুল এবড়ো-থেবড়ো করে কাটা এবং তিনজনের হাত রশি দিয়ে বাঁধা। তাদের মারধর করা হয়েছে। বাজারের অন্যদের সহায়তায় ৩ শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তারা।

এদিকে মেয়র হালিম সিকদার বলেন, ঘটনাটি ছিল ভুল বোঝাবুঝি। পরে মীমাংসা হয়ে গেছে।

ঘটনার দিন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft