বিএনপিকে রাজপথে মোকাবেলা করার হুশিয়ারি রেলশ্রমিকলীগের
কাজী হুমায়ুন কবির, চট্রগ্রাম ব্যুরো:
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৫ পিএম আপডেট: ১৩.০২.২০২৩ ৬:২৯ পিএম

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি জামাতের দেশ বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সি আর বি সদর দপ্তরে আজ সকালে এক বিক্ষোভ  সমাবেশ অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে নাসির উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায়  উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক ইমাম হোসেন উজ্জ্বল, কোষাধ্যক্ষ গাজী জাকারিয়া পিন্টু,দপ্তর সম্পাদক এস এম জাহাঙ্গীর, শ্রমিককল্যাণ সম্পাদক আবদুল করিম,সহ সাংগঠনিক সম্পাদক শেখ জামাল আহমেদ, পাহাড়তলী কারখানা শাখার সম্পাদক মামুনুল হক,সিজিডি শাখার সম্পাদক নাজিম উদ্দীন, ওপেন লাইন শাখার  সভাপতি সিরাজুল ইসলাম, পাহাড়তলী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মিথুন, বিদ্যুৎ শাখার সভাপতি এজাজ উদ্দিন,সিসিএস শাখার সম্পাদক শেখ লোকমান হাকিম,পাহাড়তলী স্টোরস শাখার যুগ্ন সম্পাদক মোঃ সোহেল প্রমুখ।

প্রধান অতিথি বলেনঃ আন্তর্জাতিকভাবে বিদেশি লবিষ্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি,তারেক জিয়া ইসরায়লি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আতাত করে ক্ষমতা দখলের পায়তারা করছে।দেশের সর্বস্থরের জনগণকে সাথে নিয়ে বিএনপিকে রাজপথে মোকাবিলা করার হুশিয়ারি দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান বলেন: রেলওয়ে তে বিএনপি আমলে নিয়োগ পাওয়া জামাতের কিছু কর্মকর্তা রেলওয়ে কে বেসরকারি কারার নীলনকশা তৈরী করেছে,যার ফলস্বরূপ রেলের বেশ কয়েকটি জনপ্রিয় ট্রেনকে ঠিকাদারের কাছে ইজারা দেয়।

রেলওয়ে তে চলমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে ও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবি জানালেও অজ্ঞাত কারণে শুধুমাত্র ঢাকায় পরীক্ষা নেওয়া হচ্ছে এবং রেলওয়ে পোষ্য কোটা সঠিকভাবে পূরণ হচ্ছে না বলে অভিযোগ করেন।

বিশেষ অতিথি বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম বলেন: ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মৃত রেলওয়ে কে একপ্রকার জীবিত করেন, রেলকে আলাদা মন্ত্রণালয় করে ৬৬ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেন এবং প্রায় দু লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে,এরপর ও রেলকে লসের খাত দেখিয়ে একটি পক্ষ রেলকে বিভিন্ন অজুহাতে প্রশ্নবিদ্ধ ও  বেসরকারিকরণ করার পায়তারা করছে, যাতে করে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  #চট্রগ্রাম   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft