সিরাজগঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিল সহ যুবক আটক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করেছে র‍্যাব। 

সোমবার দুপুরে রায়গঞ্জের চান্দাইকোনা বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আসামি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার টেংরিয়া পশ্চিম ঝাড়বাড়ি এলাকার সাইদুল ইসলামের ছেলে এমদাদুল হক।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল-ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামী দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো। 

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামত সহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft