ভালোবাসা দিবসে বিয়ের প্রস্তাব দিতে ১১শ’ কিমি হাঁটলেন প্রেমিক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৬ পিএম

বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ১ হাজার ১০০ কিলোমিটার হাঁটলেন এক প্রেমিক। পাঁচ বছর আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল তাদের। দুইজনেরই বয়স ৫৬ বছর।

তিনি থাইল্যান্ডে ভিন্ন এক প্রদেশের উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা করেছেন। তার গন্তব্য ১২০০ কিলোমিটার দূরের সাতুন প্রদেশ। 

দ্য নেশন থাইল্যান্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিক সুথেপ মাউই প্রমজিতের বাড়ি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের নাখোন-নাইওক শহরে। আর তার প্রেমিকা থানাপা খিয়াও-অনের বাড়ি সাতুন প্রদেশে।

গেল ১৪ জানুয়ারি নিজ বাড়ি থেকে প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সুথেপ। 

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন বলছে, ১২০০ কিলোমিটারের এই পথ গাড়ি চালিয়ে যেতে প্রায় ১৬ ঘণ্টা সময়ের প্রয়োজন। আর বিরতিহীনভাবে হাঁটলে লাগবে কমপক্ষে ২০০ ঘণ্টা।

 শনিবার পর্যন্ত সুথেপ ১১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধু নিভাত থংউইথির ট্রাং-এ পৌঁছান।

প্রেমিক সুথেপ জানিয়েছেন, তিনি আশা করছেন মঙ্গলবারের মধ্যে সাতুনের থুং ওয়া জেলায় প্রেমিকা থানাপার বাড়ি পৌঁছাতে পারবেন। টিকটকের মাধ্যমে পাঁচ বছর আগে পরিচয় হয় তাদের। দু’জনেরই বয়স ৫৬ বছর। বিয়ে হলে প্রেমিকা সাতুনকে নিয়ে থাইল্যান্ড ঘুরে বেড়াবেন।

এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ১৭ কেজিরও বেশি ওজন কমেছে সুথেপের। বর্তমানে তার ওজন ৪০ কেজি। তবে তারপরও বেশ খুশি তিনি। কারণ, তার পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেয়া এটা প্রমাণ করে যে তিনি তার প্রেমিকা থানাপাকে কী পরিমাণ ভালোবাসেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভালোবাসা দিবস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft