প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মো. সাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমকে বলেছেন, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে।
এর আগে রোববার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশন ভবনে যান।
ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও উপস্থিত আছেন-দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। প্রতিনিধি দলের সঙ্গে সাহাবুদ্দিন চুপ্পু নিজেও নির্বাচন কমিশনে যান।
এসময় ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, 'বাংলাদেশের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাছে গত ৭ ফেব্রুয়ারি পার্লামেন্টারি পার্টির বৈঠকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করা হয়। তিনি এ মনোনয়ন চূড়ান্ত করেছেন।'
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বিকেল ৪টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে চুপ্পু ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দিলে আগামীকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ হলে নির্বাচন কমিশন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলেই নির্বাচন হবে।
জ/আ