রাষ্ট্রপতি পদে আ. লীগ প্রার্থীর নাম ঘোষণা আজ
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩০ এএম আপডেট: ১২.০২.২০২৩ ১১:২০ এএম


রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ থেকে প্রার্থী কে হতে যাচ্ছেন, সেই ঘোষণা আজ দেবে দলটি। রোববার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।ক্ষমতাসীন দলের মনোনীত ব্যক্তিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। 

কারণ সংসদে প্রতিনিধিত্ব রয়েছে এমন আর কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে না।  সেইসঙ্গে সংসদে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও রয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার আগে দল তাদের প্রার্থীর নাম প্রকাশ করবে না।

আগামীকাল কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যরা তাদের ভোট দেবেন।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যে নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে তারা হলেন-প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেন, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। সংবিধান অনুযায়ী তার পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাষ্ট্রপতি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft