রাজধানীতে বিদ্যুতের তারে ঝুলছিল যুবকের মরদেহ
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৫ পিএম

রাজধানীর উত্তরায় বিদ্যুতের তারে ঝুলছিল মোহাম্মদ শিপন (৪৫) নামে এক যুবকের মরদেহ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিদ্যুতের তার থেকে ঝুলন্ত অবস্থায় শিপনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইজাহার আলী।

এসআই ইজাহার আলী বলেন, শনিবার সকালের দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের পপুলার হাসপাতাল ও ডাচ বাংলা ব্যাংকের দুই ভবনের মাঝখান থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দুই ভবনের মাঝে বিদ্যুতের তারে ঝুলে ছিল মরদেহটি। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

এসআই জানান, মৃত শিপন জামালপুর সদর উপজেলার দুলাল হোসেনের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, সকালে উত্তরা ৭ নম্বর রোড এলাকায় বৈদ্যুতিক তারে এক ব্যক্তির মরদেহ ঝুলে থাকার সংবাদ আসে। পরে তার মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft