মুম্বাইতে সিড-কিয়ারার রিসেপশন, থাকবেন কোন তারকারা?
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৫ পিএম

৭ ফেব্রুয়ারি জয়সলমেরে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। গোধূলিবেলায় সূর্যগড় প্রাসাদে চারহাত এক হয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটির। তাঁদের বিয়ের ছবি এখন ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি চর্চিত ছবি। বিয়ের ভিডিয়োতেও অনুরাগীদের মন কেড়েছেন সিড-কিয়ারা। বিয়ের পরতে পরতে রূপকথার ছোঁয়া থাকলেও অনুষ্ঠানে পরিবারকেই প্রাধান্য দিয়েছেন দুই তারকা। ব্যক্তিগত পরিসরে বিয়ে সারার পরের দিনই দিল্লির উদ্দেশে রওনা দেন সিড ও কিয়ারা। দিল্লিতে ঢোলের তালে পা মিলিয়ে শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হয় নববধূ কিয়ারার। সেখানে আত্মীয়-পরিজনদের রিসেপশন পার্টির পর এ বার মুম্বাইমুখী নবযুগল। খবর, আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বড় সড় রিসেপশন পার্টির আয়োজন করেছেন তাঁরা। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন কোন কোন তারকা?

খবর, সিড-কিয়ারার রিসেপশনে আমন্ত্রিতের তালিকায় থাকছেন ইন্ডাস্ট্রির তাবড় তারকারা। শোনা যাচ্ছে, তালিকায় আছেন সিদ্ধার্থ মলহোত্রার প্রাক্তন প্রেমিকা আলিয়া ভাট্টও। স্বামী রণবীর কাপূরের সঙ্গেই পার্টিতে আসার কথা তাঁর। থাকবেন সস্ত্রীক বরুণ ধওয়ান, কর্ণ জোহরও। শোনা যাচ্ছে, আলিয়া ও বরুণের উপস্থিতিতে পার্টিতে ছোটখাটো একটা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ রিইউনিয়নও হয়ে যেতে পারে। এ ছাড়াও, আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম রয়েছেন সালমান খান, শাহিদ কাপূর, মীরা রাজপুত কাপূর, ভূষণ কুমার এবং প্রথম সারির অন্য তারকাদের। শুধু চলচ্চিত্র জগতের তাবড় তারকারাই নন, সিড ও কিয়ারার রিসেপশন পার্টিতে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। যুগলের ঘনিষ্ঠ সূত্রের খবর, সংবাদমাধ্যমের সঙ্গে দুই তারকারই যথেষ্ট ভাল সম্পর্ক। তাই নিজেদের জীবনের নতুন অধ্যায় উদ্‌যাপনে সাংবাদিকদেরও শামিল করতে চান সিড-কিয়ারা।

অন্য দিকে বিয়ের আগেই সিড-কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কঙ্গনা রানাউত। চলচ্চিত্র জগতে মেকি প্রেমের মধ্যে তাঁদের ভালবাসা বিরল, সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন কঙ্গনা। সিড-কিয়ারার রিসেপশনে কি নিমন্ত্রণ পাবেন বলিউডের ‘কুইন’, এখন সেটাই দেখার।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft