'বিএনপির জনগণের কাছে ক্ষমা চাওয়ার কর্মসূচি দেয়া উচিৎ'
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫২ পিএম আপডেট: ১১.০২.২০২৩ ৪:৫৩ পিএম

জাতীয় সংসদের সাবেক হুইপ, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী ঠিকানা কমিটির সভাপতি ও পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ এমপি বলেছেন, বিএনপির সরকার হটানো কর্মসূচি না দিয়ে, জনগণের কাছে অপকর্মের ক্ষমা চাওয়ার কর্মসূচি দেওয়া উচিত। বিএনপি প্রতি নির্বাচনের আগে, নির্বাচনে মাঠে নেমে একটি খেলা খেলে, নির্বাচন অংশগ্রহণ না করেই, মাঝ পথে উঠে যায়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফলে কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগেও বিএনপি ভাংচুর ও পরিবেশ অশান্ত করেছে। একারণে মানুষ তাদের প্রত্যাখান করেছে। মানুষ আতংকে ছিলো। এখন তারা মনে করেছে, মানুষের কাছে না যাই, অতিতের কার্যক্রম নিয়ে যদি দুঃখ প্রকাশ না করি। তাহলে মানুষ আমাদের গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় শান্তিতে বিশ্বাসী, দেশ ও মানুষের পাশে ছিলো, আছে থাকবে। আমাদের কর্মসূচী তাদের বিরুদ্ধে নয়, আমরা সরকারের উন্নয়নের তথ্য নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, শান্তির কথা বলছি।

কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো.ইব্রহীম ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আনিচুর রহমান, ইপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিষু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ইয়াসমিন যুব মহিলা লীগের সভানেত্রী  ফেরদৌসি আরা, সাধারণ সম্পাদিকা সানজিন কবির নপুর সহ ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   পটুয়াখালী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft