ধামইরহাটে জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক খননের উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৯ পিএম

নওগাঁর ধামইরহাটে জগদ্দল বিহার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চলতি ২০২২-২৩ অর্থ বছরে উৎখনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর ও রাজশাহী রিজিওয়ের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু, ওসি মোজাম্মেল হক কাজী সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান,  একলাখ টাকা বরাদ্দে প্রাথমিকভাবে একমাস খনন ও গবেষণা পরিচালনা করা হবে এবং চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে বলেন, সারাদেশে আমার প্রায় ৫ শতাধিক প্রত্নতত্ত্ব নিদর্শন এলাকা রয়েছে, যার সিংহভাগই অরক্ষিত রয়েছে, আমরা তা সংরক্ষনে কাজ করছি।

এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের ধামইরহাট উপজেলা, এই উপজেলার ইতিসার ঐতিহ্য সংরক্ষণে ধামইরহাট জগদ্দল বিহারে ছোট আকারে একটি মিউজিয়াম যাতে করে করা হয়, আমি সেই প্রস্তাবনা ইতোমধ্যেই দিয়েছি, বাস্তবায়ন হলে আমরা বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি ও তার প্রাণ ফিরে পাবো।’

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft