দাউদকান্দিতে ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৫ পিএম

বাংলাদেশ স্কাউটস দাউদকান্দি  উপজেলা শাখার ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি বলেন, স্কাউটিং  যুব সম্প্রাদায়ের জন্য শিক্ষামূলক একটি সামাজিক আন্দোলন, যার প্রধান উদ্দেশ্য যুবকদের  আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান করা। স্কাউটিং এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠার  প্রয়াস লাভ করে। তাই স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে  যুবকদের স্কাউটিংয়ে  যোগদান করাতে উৎসাহিত করতে হবে। 

কাউন্সিলের দ্বিতীয় অধিবেসনে প্রধান অতিথি আগের কমিটি বিলুপ্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানকে সভাপতি ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনকে সম্পাদক রাশিদুল ইসলাম কোষাধক্ষ্য নির্বাচিত করে ৩ বছর মেয়াদী  কমিটি ঘোষণা করেন। 

সভায় উপস্থিত ছিলেন-কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,  দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, জেলা কাব লিডার আবদুল আওয়াল মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম , দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্যানেল মেয়র রকিব উদ্দিনসহ স্কাউটসের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষকবৃন্দ।  

সভা পরিচালনা করেন-উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক প্রাণ কৃষ্ণ আচার্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কুমিল্লা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft