প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৬ পিএম

জামায়াত-বিএনপি‘র সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগ এক শান্তি সমাবেশ ও শান্তি মিছিল করেছেন।
শনিবার সকালে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা ডাক বাংলা চত্বরে বিএনপি-জামাতের নৈরাজের প্রতিবাবে কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ জুনায়েদ আকবার,যুগ্ম সাধারন সম্পাদক মীর জাকির হোসেন, দপ্তর সম্পাদক মীর মহাসিন আলী,আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল গফ্ফারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি শান্তি মিছিল বের হয়্ মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে শেষ হয়।