তুরস্কে একজন জীবিত ও ৩ জনের মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি দল
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩১ এএম

তুরস্কে এক কিশোরীকে জীবিত এবং তিন জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।

শুক্রবার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জীবিত ওই কিশোরীর বয়স ১৭ বছর বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। 

এর আগে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে পৌঁছায়। 

বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এবং ৯ তারিখ রাত পৌনে ১০টার দিকে তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। 

সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তুরস্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft