পাবনার ঈশ্বরদী-রুপপুর রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাবনা প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৫ পিএম

দেশের সবচেয়ে বড় ও আলোচিত প্রকল্প পাবনার ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামাল পরিবহনের জন্য নির্মিত ঈশ্বরদী-রুপপুর রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন। ভার্চুয়াল প্রোগ্রামে পাবনার ঈশ্বরদী রূপপুর স্টেশন প্রান্তে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস,জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, রেলের কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রেলপথের প্রকল্প পরিচালক প্রধান প্রকৌশলী (পশ্চিম) আসাদুল হক বলেন, রেলবান্ধব আওয়ামী লীগ সরকার রেলওয়ের উন্নয়নে জোরালো পদক্ষেপ নিয়েছে।

নতুন এই রেল রুটে প্রচুর পণ্য পরিবহন হবে, রেলওয়ের রাজস্ব আয় বাড়াবে। এ প্রকল্পে ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যু কেন্দ্র পর্যন্ত ২৬.৫২ কিলোমিটারের এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ৩৩৬ কোটি টাকা।

স্টেশন চালু হওয়ার পর সরাসরি দেশ-বিদেশ থেকে পণ্যবাহী ট্রেনের মালামাল পরিবহণ সহজ হবে। ব্যবসা- বাণিজ্যে আসবে আমুল পরিবর্তন। বাঁচবে সময় ও খরচ ,বাড়বে দেশের রাজস্ব।


পাশাপাশি ঈশ্বরদী ইপিজেড থেকে রপ্তানির পণ্য সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো যাবে অল্প সময় ও কম খরচে। একইভাবে আমদানিকৃত কাঁচামালও বন্দর ইপিজেডে আসবে।

শুুধু রেলওয়ে নয়, সার্বিক পরিবহন খাতেই এই নতুন রেল রুটকে অসামান্য একটি অগ্রগতি বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। এর আগে, ২০১৮ সালের ১ এপ্রিল এ প্রকল্পের কাজ শুরু হয়।

ভারতের জিপিটি ও বাংলাদেশের এসইএল ও সিসিএল অংশীদারীত্বের ভিত্তিতে রেলপথটি নির্মাণ করা হয়েছে। ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে পাকশীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ২৬.৫২ কিলোমিটার ডুয়েল গেজ (ব্রডগেজ ও মিটারগেজ) রেললাইন নির্মাণ করা হয়েছে। এই রুটে রয়েছে ১৩টি লেবেল ক্রসিং।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  #পাবনা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft