প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৮ পিএম

জঙ্গিবাদ ও শিশু নির্যাতন মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খেলাঘর পটুয়াখালীর তৃতীয় জেলা সম্মেলন শুক্রবার সকালে পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
প্রফেসর জাফর আহমেদ’র সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুনু আলী।
সম্মেলনে আহ্বায়ক নাসরিন মোজাম্মেল এমা সহ খেলাঘরের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় খেলাঘরের শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সারাদেশে দেশ বিরোধী অপশক্তি মাথাচারা দিয়ে উঠছে। এদের কঠোর হস্তে দমন করতে হবে। শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের একযোগে কাজ করতে হবে।
জ/আ