নাটোরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৬ পিএম

নাটোরের সিংড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

অভিযান সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের জায়গা দখল করে সিংড়া উপজেলার জামতলী হাট এলাকায় রাস্তার দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় উপজেলা প্রশাসন স্থাপনা সরিয়ে নিতে সময় নির্ধারণে মাইকিং করে প্রচারণা করে। 

এরপর ওইসব এলাকার রাস্তার পাশে পাঁকা-আধাপাঁকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft