প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৮ এএম

তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।
শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, তুরস্কে উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে আদানা এয়ারপোর্টে পৌঁছেছে।
সেখান থেকে তারা বাসে করে ৩৫০ কিলোমিটার দূরের আদিয়ামানের উদ্দেশে রওনা হয়েছেন।
উল্লেখ্য, আঞ্চলিক ইতিহাসের অন্যতম সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের বের করে আনতে উদ্ধারকারীদের সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে, কিন্তু ভূমিকম্পের পর থেকে প্রায় ১০০ ঘণ্টা পার হওয়ায় জীবিতদের উদ্ধারের আশা ক্রমেই মিইয়ে যাচ্ছে।
জ/আ