প্রভাসের সঙ্গে আংটিবদলের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট, যা বললেন কৃতি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৯ পিএম

বলিউডে এক বিয়ের রেশ কাটতে না কাটতেই আর এক বিয়ের সুবাস। প্রেমের পর এ বার আংটিবদলের গুঞ্জন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে ঘিরে। পাত্র দক্ষিণী সুপারস্টার প্রভাস। মায়ানগরীতে খবর, খুব শীঘ্রই নাকি বাগদান সারতে চলেছেন দুই তারকা। তবে এই গুঞ্জন সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে ‘বাহুবলী’ তারকা প্রভাসের টিম। এ বার চুপ না থেকে মুখ খুললেন স্বয়ং কৃতিও। সরাসরি কিছু অস্বীকার না করলেও সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করলেন ‘আদিপুরুষ’-এর নায়িকা।

হলিউড তারকা ওপরা উইনফ্রের একটি রিল ইনস্টাগ্রামে ভাগ করে নেন কৃতি। ওই রিলে ওপরা বলছেন, ‘‘কোনও এক পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন, সেই একই পদক্ষেপ অন্যদের থেকে আশা করলে আপনি নিজেই হতাশ হবেন। প্রত্যেকে তাঁর নিজের মতো, তাঁদের সে ভাবেই গ্রহণ করতে হবে। সেটা না করতে পারলে আখেরে নিজেকেই প্রভাবিত হতে হবে।’’ ওপরার এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করে কৃতি বুঝিয়ে দেন যে, তাঁর এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত ‘শেহজাদা’র অভিনেত্রী। অনুরাগীদের একাংশের ধারণা, প্রভাসের সঙ্গে প্রেম ও আংটিবদলের গুঞ্জনের জবাব দিতেই এই পদক্ষেপ কৃতির।

‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন কৃতি ও প্রভাস। সেই থেকেই তাঁদের প্রেমের গুঞ্জনের সূত্রপাত। তবে গুঞ্জন সত্ত্বেও কখনও জনসমক্ষে সম্পর্কের কথা স্বীকার করেননি দু’জনের কেউই। কৃতিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান যে তিনি কোনও সম্পর্কে নেই। সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি প্রভাসও। তবে প্রেমের গুঞ্জন তাতে থেমে থাকেনি। গত বছর ‘ভে়ড়িয়া’ ছবির প্রচারের ফাঁকে কৃতির প্রেমের কথা প্রায় ফাঁস করে দিয়েছিলেন ছবির অপর অভিনেতা বরুণ ধওয়ান। কর্ণ জোহর বরুণকে বলেছিলেন, বলিউডের এমন নায়িকাদের নাম বলতে যাঁরা সিঙ্গেল। বরুণের সেই তালিকায় নাম ছিল না কৃতির। বরুণকে পাল্টা প্রশ্ন করায় তিনি মজার ছলে উত্তর দেন, ‘‘কৃতির নাম অন্য কারও মনে আছে, যিনি এখন মুম্বাইয়ে নেই, দীপিকার সঙ্গে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।’’ বরুণ যে প্রভাসের দিকেই ইঙ্গিত করছেন, তা বুঝতে সময় লাগেনি অনুরাগীদের।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft