তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে নিহতদের দেওয়া হচ্ছে ‘গণকবর’
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৩ পিএম

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ার একদিকে চলছে উদ্ধার তৎপরতা, অন্যদিকে চলছে শত শত লাশের সৎকারের ব্যবস্থা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত শুধু সিরিয়াতেই মারা গেছেন তিন হাজার মানুষ। ফলে লাশগুলো উদ্ধারের পাশাপাশি গতি বাড়াতে হচ্ছে দাফন কাজেও। খবর ইরানি প্রেসের।

সূত্র মতে, সিরিয়ার জান্ডারিস এলাকায় গণকবর দেওয়া হচ্ছে শত শত মানুষের। আর এই কাজে নেতৃত্ব দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট।

তবে দাফন করার আগে লাশের ডিএনএ নমুনা রেখে তবেই কবর দেওয়া হচ্ছে। কারণ এখন পর্যন্ত বেশিরভাগের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এসব লাশের অধিকাংশকেই শেষবারের মতো দেখারও কেউ নেই।

উদ্ধারকারীরা বলছেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে দেশ দুটিতে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। ওই ঘটনায় সিরিয়া-তুরস্ক মিলিয়ে ১৬ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft