নারী সাফ ফুটবল: ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৮ পিএম

শক্তিশালী ভারতকে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে অনাকাঙ্ক্ষিত বিদায় নিতে হয়েছে। ফলে নারী (অনূর্ধ্ব-২০) সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল।

গত সেপ্টেম্বরে নেপাল থেকে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে দেশে ফিরেছিলেন সাবিনা-কৃষ্ণারা। এবার ঘরের মাঠে যুব সাফ জেতার সুযোগ শামসুন্নাহার-রূপনাদের সামনে। সিনিয়র সাফের মতো যুব সাফের ফাইনালেও প্রতিপক্ষ নেপাল।

নারীদের সাফের টুর্নামেন্টে গত ছয় মাসে এ নিয়ে তৃতীয়বার শিরোপার লড়াই বাংলাদেশ ও নেপালের। জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশ জিতলেও গত ডিসেম্বরে ঘরের মাঠে পারেনি অনূর্ধ্ব-১৫ দল।

তবে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা শামসুন্নাহার-আকলিমারা চ্যাম্পিয়ন হতে পারবেন বলেই সবার বিশ্বাস। লিগ পর্যায়ের তিনটি ম্যাচই দারুণ খেলেছেন স্বাগতিক মেয়েরা।

তিন ম্যাচের দুটি জিতে এবং একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলছে বাংলাদেশ। অন্যদিকে নেপাল তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে।

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন ফাইনাল নিয়ে বলেছেন, নেপালও শক্তিশালী দল। তারা ভারতকে হারিয়েছে। আমরাও শক্তিশালী। ভালো একটা ফাইনাল হবে। সুযোগ আসবে দুই দলের সামনেই। যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই শেষ হাসি হাসবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft