নড়াইলে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০০ পিএম

নড়াইল জেলার কালিয়া  উপজেলায় মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নড়াইল।
 
বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।
 
এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে মেসার্স নয়ন মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার ৫০০ টাকা, মেসার্স রহমত স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স জনক কসমেটিক্সকে ১ হাজার টাকা, মেসার্স তামিম বেকারিকে ৫ হাজার টাকা, সর্বমোট ৮ হাজার পাঁচশত  টাকা জরিমানা আদায় করেন।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  #নড়াইল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft