‘আমরা ক্ষমতায় আসার পর কৃষিতে গবেষণার ওপর জোর দেই’: প্রধানমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে ৩৫ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর কৃষিতে গবেষণার ওপর জোর দেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। দেশে এখন ১৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে’ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে তিনি বলেন, ‘নির্বাচনী ইশতেহারে রূপকল্প ২০২১ ঘোষণা করেছিলাম। সেটা বাস্তবায়ন করে বাংলাদেশকে ‍উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। প্রতি ঘরে আলো দেয়ার ঘোষণা দিয়েছিলাম। সেই বিদ্যুৎ প্রতি ঘরে দেয়ার সক্ষমতা অর্জন করেছি।’

দেশের একটি মানুষও ভূমিহীন, ঠিকানাহীন থাকবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, যে কাজ জাতির পিতা শুরু করেছিলেন সেটা আমরা সম্পন্ন করব। ৩৫ লাখ মানুষের ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। আরও ৪০ হাজার ঘর নির্মাণ করা হচ্ছে। এর বাইরেও কেউ বাদ পড়ছেন কিনা খোঁজ নেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ‘কোভিড অতিমারি দক্ষতার সাথে আমরা মোকাবিলা করেছি। অনেক উন্নত দেশ বিনাপয়সায় করোনার ভ্যাকসিন ও পরীক্ষার ব্যবস্থা করেনি। একমাত্র বাংলাদেশই বিনা পয়সায় ভ্যাকসিন ও করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে। এ কারণেই করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে ৫ম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে।’

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সহায়তা করছে। যেটা বাংলাদেশ সবসময়ই করে থাকে। এই ভূমিকম্প এতটাই ভয়াবহ, সত্যিই সহ্য করার মতো নয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft