প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৮ পিএম

মুজিবনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের মৃত নছর আলীর ছেলে। মৃত্যুকালে তার বছস ছিলো ৮০ বছর।
বুধবার সকাল দশটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তার লাশ দাফন করা হয়। এসময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
পরে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি দির্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
জ/আ