দ্রুত গতিতে এগিয়ে চলছে পায়রা বন্দরের টার্মিনালের নির্মাণ কাজ
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম

পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তবে এ বছরের জুনে বন্দরের প্রথম টার্মিনালসহ আনুসাঙ্গিক সুযোগ সুবিধা  নিশ্চিতের প্রকল্পটি শেষ করার সময়সীমা নির্ধারিত থাকলেও তা হচ্ছে না।

এটি চালু হলে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে এখানে কন্টেইনার পরিবহনসহ অন্যান্য পণ্য আমদানি-রপ্তানির সুযোগ তৈরি হবে। 

তবে এর মধ্যে ২০২২ সালে সব থেকে বেশি জাহাজ এই বন্দর ব্যবহার করেছে। 

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালকে পায়রা বন্দরের বছর হিসেবে ঘোষণা করেছেন পায়রা বন্দর চেয়ারম্যান। আর এই বছরেই গত বছরের থেকে ১৫ গুণ বেশি আয় করতে চায় পায়রা বন্দর কর্তৃপক্ষ।

২০১৩ সালের ১৯ নভেম্বর পায়রা সমুদ্র বন্দরের ফলক উন্মোচন করা হলেও বন্দরের আনুষ্ঠানিক পণ্য খালাস কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের ১৩ আগস্ট। 

গত বছর পর্যন্ত বন্দরের বহিঃনোঙ্গরে ২শ’ ৯১টি বিদেশি জাহাজ নোঙ্গর করে। যার মধ্যে ২শ’ ২৬টি জাহাজে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা এবং ৬৫টি জাহাজে অন্যান্য পণ্য পরিবহন করা হয়। 

এসব বাবদ পায়রা বন্দরের আয় হয় ৬৭ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৩শ’ ৮ টাকা। আর কাস্টম্স কর্তৃক আয় হয় ৬শ’ ৮৯ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৪শ’৮৭ টাকা।
 
সম্প্রতি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ পাড়ে প্রতিষ্ঠিত পায়রা বন্দরে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে প্রথম টার্মিনাল, বন্দরের ইয়ার্ড, ৬ লেনের সংযোগ সড়কসহ আনুসাঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করার কাজ চলছে।

বন্দর কর্তৃপক্ষের প্রকৌশলীসহ দেশী-বিদেশী কনসালটেন্টরাও এখানে কাজ করছেন। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠানগুলো এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।

পায়রা বন্দরের সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম ওমর ফারুক জানান, সার্ভিস জেটি এবং জেটি সংলগ্ন সড়কের কাজ ৯৮.৫০ শতাংশ, ইয়ার্ড এবং জেটির কাজ ৬৭ শতাংশ, ৬ লেনের সংযোগ সড়ক ও ব্রিজের কাজ ৩৫ শতাংশ এবং বানতিপাড়া বাজার থেকে সংযোগ সড়ক পর্যন্ত ৬লেন সড়কের কাজ ৮৮ শতাংশ শেষ হয়েছে। 

এছাড়া টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে আন্ধারমানিক নদীর ওপর ছয় লেনের সেতু নির্মাণের কাজ।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, পায়রা বন্দরে অপারেশন কার্যক্রমের পাশাপাশি নির্মাণ কাজও চলছে। একটি বন্দর রাতারাতি গড়ে ওঠে না, এটা গড়ে উঠতে সময় লাগে। 

গত ৭-৮ বছরে পায়রা বন্দর অনেক দূর এগিয়ে গেছে। এরইমধ্যে বন্দরে ১ হাজারের বেশি শীপ হ্যান্ডেলিং করতে সক্ষম হয়েছে এবং ২০২২ সালে তা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এ বছরে রাজস্ব আয় ১০ থেকে ১৫ গুণ বেশি বৃদ্ধি পাবে। এ বছরই বন্দরের প্রথম টার্মিনালটি চালু করার আশা প্রকাশ করেন তিনি। 

এদিকে বন্দরের অবকাঠামো উন্নয়নের পাশপাশি পায়রা বন্দরে জাহাজ প্রবেশের জন্য ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজও চলমান রয়েছে। বেলজিয়ামের ড্রেজিং প্রতিষ্ঠান জান ডে লুন এটি বাস্তবায়ন করছে।   


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft