ভূমিকম্প: তুরস্ক যাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৬ পিএম

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকাজ পরিচালনা ও সহযোগিতার জন্য তুরস্ক যাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, তুরস্কের ভয়াবহ ভূমিকম্প দুর্যোগে উদ্ধারকাজে সহযোগিতার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল আজ ‍বুধবার রাতে সেখানে রওনা হচ্ছে।

ফায়ার সার্ভিস থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে তারা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, যশোরের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরপুর ট্রেনিং কমপ্লেক্সের উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান, ফায়ার সার্ভিসের ফেনী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লিডার মো. আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ আড়াইহাজার ফায়ার স্টেশনের ফায়ারফাইটার সহদেব সাহা, টাঙ্গাইলের ঘাটাইল স্টেশনের ফায়ারফাইটার আসিফ খান, লালবাগ স্টেশনের ফায়ারফাইটার মো. রুমান রাজন, রংপুর স্টেশনের ফায়ারফাইটার রোকনুজ্জামান, বগুড়ার দুপচাঁচিয়া স্টেশনের ফায়ারফাইটার কাব্য কুমার ও চট্টগ্রামের নন্দনকানন স্টেশনের ফায়ারফাইটার মো. সুজন আলী।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভূমিকম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft