সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা বিএসএফের
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০০ পিএম

ঝিনাইদহের মহেপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে ভারতের পাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম। তিনি শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। 

পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে। লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএসএফ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft