রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব দেয়া হল প্রধানমন্ত্রীকে
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৩ পিএম আপডেট: ০৭.০২.২০২৩ ১০:২৮ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সংসদীয় দলের পক্ষ থেকে আমি প্রস্তাব করেছি, আমাদের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দায়িত্ব অর্পণের জন্য এবং এই প্রস্তাবে সবাই সমর্থন দিয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে কোনো নাম নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি। এখন ডিসিশন নিবেন তিনি। ১৯ তারিখের আগে জবাব মিলবে। আমরা কেউই কিছু জানি না। আমরা আমাদের সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, তিনিই সিদ্ধান্ত নেবেন।

এর আগে, সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়েছে ২০১৮ সালের ২৫ জানুয়ারি। ওই সময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। আগামী এপ্রিলে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। বিরোধী দল জাতীয় পার্টি এবার প্রার্থী দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। তাই সংসদে একক সংখ্যাগরিষ্ঠ থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft