অনিশ্চিত সাকিব-লিটন-মোস্তাফিজের আইপিএল
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৩ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন দেশের অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাস। কিন্তু প্রথমবার সুযোগ পেয়েও আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন লিটন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একাধিকবার খেলেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে জানিয়েছেন, জাতীয় দলের খেলা থাকলে আইপিএলে অংশ নেয়ার কোনো সুযোগ নেই।

সূচি অনুসারে ১ থেকে ১৪ মার্চ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এরপর ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি-টোয়েন্টির পর এক ম্যাচের টেস্ট খেলবে টাইগররা।

অথচ ১ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএল। ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় আইপিএল খেলতে ভারত যাওয়ার অনুমতি পাবেন না সাকিব-লিটন-মোস্তাফিজরা।

তবে সাকিব-লিটনের দল কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস যদি আগ্রহী থাকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি অনুমতি দেয় তাহলে জাতীয় দলের খেলা শেষ করে আইপিএলের মাঝ পথে গিয়ে অংশ নিতে পারেন তারা তিনজন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft