শাহিদ তাঁর স্ত্রী ও ভাইকে ঠকিয়েছেন?
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৮ পিএম

একসঙ্গে পথ চলছেন ৮ বছর হল। বিবাহিত জীবনেও নানা রকম খুনসুটি হতেই থাকে তাঁদের মধ্যে। সম্প্রতি প্রকাশ্যে এল তেমনই একটি ভিডিয়ো। অভিনেতা শাহিদ কাপূর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিডিয়োটি। মজার ঘটনাটি তিনি ঘটিয়েছেন স্ত্রী মীরা রাজপুত এবং অভিনেতা-ভাই ঈশান খট্টরের সঙ্গে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বড় বাক্সে ভরে শাহিদ উপহার এনেছেন ঈশান আর মীরার জন্য। কিন্তু পার্সেল খোলার পরই তাঁদের চোখেমুখে হতাশার ছাপ। কেন? শাহিদ নকল ফুল এনেছেন মীরার জন্য, আর ঈশানের জন্য এনেছেন কৃত্রিম কুকিজ়। বোঝা গেল, আগামী সিরিজ ‘ফারজি’-র জন্যই তৈরি সেই প্রচারমূলক ভিডিয়ো। যা দেখে হেসেই অস্থির অনুরাগীরা।

ভিডিয়োটির শুরুতেই মীরা এবং ঈশান নিজেদের পরিচয় দেন। এরপর তিনি বলেন, অনেক ব্যস্ততার মধ্যেও শাহিদ ভালবেসে তাঁদের জন্য একগুচ্ছ উপহার পাঠিয়েছেন। খুশিতে ঈশান বলে ওঠেন, “সবচেয়ে মিষ্টি ভাই।” ফুল দেখে খুশি হন মীরা। ঈশান বলেন, “অর্কিড, তোমার তো প্রিয়!” কিন্তু এর পরই গন্ডগোল। মীরা স্বীকার করেন, তিনি অর্কিড ভালবাসেন। কিন্তু ফুল নাকের কাছে এনে গন্ধ শুঁকতে গিয়েই ধরা পড়ে আসল রহস্য।

কৌতূহলী ঈশান জানতে চান, কী হয়েছে। দেখা যায়, সেগুলি প্লাস্টিকের নকল ফুল। কপট রাগে মীরা বলে ওঠেন, “জালি পুরো!”

মীরা ফুলগুলি ছুড়ে ফেলে দিলে হেসে ওঠেন ঈশান। বলেন, “ইশ, শাহিদ তোমাকে বোকা বানিয়েছে!”

ঈশান নিজেও ঠকে যান অবশ্য। বাক্স খুলে চকো-চিজ কুকিজ খেতে গিয়ে চমক লাগে তাঁর। ভুক্তভোগী মীরা জিজ্ঞাসা করেন, “এটাও নিশ্চয়ই নকল?” জবাবে ঈশান বললেন, “ধোঁকা।”

মীরা তাঁর বিয়ের আঙটির দিকে তাকিয়ে বলেন, “এটাও কি নকল? আমাদের ভালবাসার চিহ্ন যে!”

এই নাটকীয় মুহূর্তে দু’জনেই চিৎকার করে ডাকেন শাহিদকে। ভাল মানুষের মতো আসেন তিনি। জানতে চান দু’জনের চিৎকার করার কারণ। নকল উপহারের কথা শুনে যেন আকাশ থেকে পড়েন অভিনেতা। তিনি বলেন, “সে কী! নকল? আমার করণীয় কিছু নেই। এটা সানির কাজ।” অবাক হয়ে সানি কে, তা জিজ্ঞাসা করলে শাহিদ বলেন, তাঁর নতুন ছবি ‘ফারজি’-র কথা, যেখানে তিনি সানির চরিত্রে অভিনয় করছেন।

সেই ভিডিয়ো দেখে শাহিদের এক অনুরাগী বলেন, “আপনার নতুন কাজের কথা জানতে পেরে আমি খুবই উত্তেজিত।” শাহিদ ও ঈশানের রসবোধের প্রশংসা করেও কয়েক জন মন্তব্য করেছেন।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft