প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৫ পিএম

নড়াইলরে সদর ও লোহাগড়া উপজেলায় মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ছয়শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে নড়াইল সদর উপজেলার মাদ্রাসা বাজার ও লোহাগড়া থানার মোড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।এসময় জেলা আনসার সদস্যদের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।
অভিযানে নড়াইল সদরের মাদ্রাসা বাজার ও লোহাগড়া থানার মোড় বাজার এলাকায় মেসার্স মিষ্টি মুখকে ১ হাজার, মেসার্স শিকদার স্টোর ১ হাজার, মেসার্স জাগ্রত ফুড প্রোডাক্টসকে ১০ হাজার, মেসার্স রাসেল হোটেল ৩০০ টাকা, মেসার্স মাসুদ হোটেলকে ৩০০ টাকা ও মেসার্স ডেইলি ফ্রেশ ডিপার্টমেন্ট স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান।