বলিউডে ফের বিয়ের বাতাস, বিয়ে করছেন প্রভাস-কৃতি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪০ পিএম আপডেট: ০৭.০২.২০২৩ ৮:৫৬ পিএম

বলিপাড়ায় এখন শুধুই বিয়ের গুঞ্জন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জয়সলমেরে গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা অনুষ্ঠান। সূর্যগড় প্রাসাদে তো বটেই, মায়ানগরীতেই বিয়ের খবরে হইহই পড়ে গিয়েছে। এ বার খবর, আংটিবদল করতে চলেছেন আরও এক চর্চিত জুটি। বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও দক্ষিণী তারকা প্রভাস। ‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন তুঙ্গে। খুব শীঘ্রই নাকি আংটিবদল করতে চলেছেন এই জুটি।

‘‘আগামী সপ্তাহেই মালদ্বীপে আংটি বদল করতে চলেছেন কৃতি শ্যানন ও প্রভাস।’’ টুইট করে দাবি জনৈক সিনে-সমালোচক উমের সন্ধুর। আংটিবদলের খবর দিয়ে চর্চিত জুটিকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তাও জানান তিনি। যদিও কৃতি ও প্রভাসের সম্পর্কের এই গুঞ্জন কতটা সত্যি, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ‘আদিপুরুষ’ ছবিতে কাজ করার সময় থেকে কৃতি ও প্রভাসের প্রেমের চর্চার সূত্রপাত। গুঞ্জন সত্ত্বেও কখনও জনসমক্ষে সম্পর্কের কথা স্বীকার করেননি দু’জনের কেউই। কৃতিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, যে তিনি সিঙ্গেল। সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি প্রভাসও।

তবে প্রেমের গুঞ্জন তাতে থেমে থাকেনি। গত বছর ‘ভে়ড়িয়া’ ছবির প্রচারে গিয়ে কৃতির প্রেমের কথা প্রায় ফাঁস করে দিয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান। কর্ণ জোহর বরুণকে বলেছিলেন, বলিউডের এমন নায়িকাদের নাম বলতে যাঁরা সিঙ্গেল। বরুণের সেই তালিকায় নাম ছিল না কৃতির। বরুণকে প্রশ্ন করায় তিনি মজার ছলে উত্তর দেন, ‘‘কৃতির নাম অন্য কারও মনে আছে, যিনি এখন মুম্বাইয়ে নেই, দীপিকার সঙ্গে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।’’ বরুণ যে প্রভাসের দিকেই ইঙ্গিত করছেন, তা বুঝতে সময় লাগেনি অনুরাগীদের।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft