ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে: ডাব্লিউএইচও
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৫ পিএম

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র এমাজেন্সি অফিসার আদেলহেইদ মার্সশাঙ্গ বলেছেন, ‘ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে দেখা গেছে এই ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে, যাদের মধ্যে ৫০ লাখের অবস্থা খুবই খারাপ।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘তুরস্ক ও সিরিয়ায় মানুষের বাড়িঘর ও স্বাস্থ্য অবকাঠামো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। 

পরিস্থিতি আরও খারাপ হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা


জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডাব্লিউএইচও  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft