তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৪ পিএম আপডেট: ০৭.০২.২০২৩ ৩:৩৮ পিএম

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকারী ও জরুরি চিকিৎসাসেবা দল পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। 

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক সেহেলি সাবরিন। 

তিনি আরও বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নিতে উদ্ধারকারী দল পাঠানোর কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে জরুরি চিকিৎসাসেবা দল পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।  

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ১০ জনের দল পাঠানোর সিদ্ধান্ত হতে পারে। দলে কারা থাকবেন, কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজ চলছে। 

উল্লেখ্য, গেল সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে।  

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft