ডিএমপির ৪ এডিসিকে বদলি
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৫ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার চার কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।

গতকাল (রোববার ৫ ফেব্রুয়ারি) ডিএমপি খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

মিরপুর দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ. জেড.এম তৈমুর রহমানকে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগে, প্রটেকশন বিভাগের (সংসদ ভবন নিরাপত্তা) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জামিনুর রহমান খানকে মিরপুর দারুস সালাম জোনে, সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলামকে উত্তরার এয়ারপোর্ট জোনে ও উত্তরার এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাসকে প্রটেকশন বিভাগে (সংসদ ভবন নিরাপত্তা) পদায়ন করা হয়েছে।  


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft