ওমরাহ শেষে আজ দেশে ফিরলেন সাকিব
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে অনেক। তার দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছিল।

বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছিল সাকিব। সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ওমরাহ শেষে আজ (সোমবার ৬ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেওয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরব থেকে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল (মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি) নিজেদের পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। দেশে ফিরেই সেই ম্যাচে মাঠে নেমে পড়বেন দেশসেরা ক্রিকেটার।

উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন সাকিব আল হাসান।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft