হঠাৎ বদলে গেল সিড-কিয়ারার বিয়ের তারিখ!
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৯ পিএম

বলিপাড়ার পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী বিয়ের আসর বসেছে জয়সলমেরে। কাউন্টডাউন শুরু। হাতে আর মাত্র এক দিন। কথা ছিল, ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনা। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন কর্ণ জোহার, শাহিদ কাপূরের মতো তারকারা। কিন্তু সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী, তারিখ বদল হয়েছে সিড-কিয়ারার বিয়ের।

সোমবার (৬ ফেব্রুয়ারি) নয় সিড-কিয়ারার বিয়ে হবে ৭ ফেব্রুয়ারি। হোটেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হবে মেহেন্দির অনুষ্ঠান। তার পর ৬ তারিখ সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানের। বিয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান সিড-কিয়ারা। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ১০০ জন। এ ক্ষেত্রে ভিকি-ক্যাটরিনার পন্থাই গ্রহণ করেছেন তাঁরাও।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft