বান্দরবানে ইঞ্জিন চালিত নৌকা চালকের মৃত্যু
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৯ পিএম

বান্দরবানের থানচিতে ইঞ্জিন চালিত নৌকার পাখায় কাটা পড়ে সামংগ্য ত্রিপুরা নামে এক নৌকা চালক নিহত হয়েছে। 

রোববার সকালে রেমাক্রী ইউনিয়নের পদ্মমুখ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক থানচি উপজেলার ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা রেমাক্রি থেকে থানচি আসার পথে পদ্মমুখ এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা অপর একটি নৌকার সাথে মুখোমুখি ধাক্কা লাগলে চালক সামংগ্য ত্রিপুরা পানিতে পড়ে গেলে নৌকার পাখায় কাটা পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে সে মারা যায়। 

থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আব্দুল্লাহ আল নোমান বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা যায়। নৌকার পাখায় তার গলা ও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অতিরিক্ত জখমের ফলে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জ/আ 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft