বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৬৭ লাখ ৭১ হাজার ৩৫৬ জন
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩০ এএম

সারাবিশ্বে করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা ৬৭ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে। এছাড়া মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। মোট মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭১ হাজার ৩৫৬ জনের।

রোববার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ১৫৬ জন। মোট মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭১ হাজার ৩৫৬ জনের।

এছাড়া সুস্থ হয়েছে ৬৪ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৩৯১ জন।    

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এই পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৪২ জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।        

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।         

মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ২৫০ জন। মারা গেছেন ৫ লাখ ৩০ হাজার ৭৪৫ জন।         

বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৪৪ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৩ জন।  

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  করোনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft