শ্রীলংকায় মোমেন ও হিনা রাব্বানির বৈঠক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৭ পিএম

শ্রীলংকার রাজধানী কলম্বোয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ টুইট করে এ তথ্য জানিয়েছেন। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সেটি রিটুইট করেন।

শ্রীলংকার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার দুজন বৈঠক করেন। বৈঠকে তারা অর্থনীতি, বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে রেডিও পাকিস্তানের এক খবরে বলা হয়, মোমেনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক গতিশীল হওয়ায় হিনা রাব্বানি সন্তোষ প্রকাশ করে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সংযোগ জোরদারের পাশাপাশি পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন শ্রীলংকার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) থেকে কলম্বো সফরে রয়েছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft