রানীগঞ্জে একতা সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল হালকায়ে জিকির অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৪ পিএম আপডেট: ০৪.০২.২০২৩ ৯:৩২ পিএম

বাড়ৈগাঁও একতা যুব সংঘের সভাপতি মোরশেদ আহমেদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন এর সঞ্চালনায়  সোমবার (৩০ জানুয়ারি) উপজেলার  রানীগঞ্জ হাইস্কুল মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সম্পন্ন হয়।

বাদ মাগরিব রানীগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আদি শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক  মুহাম্মদ কামরুজ্জামান ভুইয়া সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ব্যাংকার ওবায়দুল হক রতন। বয়ান করেন,নায়েবে আমিরুল মুজাহিদীন জাগ্রত কবি মুহিব খাঁন, মোফাস্সেরি  হযরত মাওলানা মীর শোয়াইব আনসারী,হযরত মাওলানা মোতালিব হোসেন বরকতি,হযরত মাওলানা আইবুর রহমান আইয়ুবী।

এ-সময় স্বাগত বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক রুহুল আমিন মাষ্টার, সমাজ সেবক জহিরুল হক ভূঁইয়া,হযরত মাওলানা লেহাজ উদ্দিন খন্দকার বেগুন হাটি সিনিয়ার ফাজিল মাদ্রাসা,হযরত মাওলানা আবুল কাশেম খন্দকার প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন,এলাকার গণমান্য উলামায়ে কেরাম, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  #গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft