নড়াইলে গুজব-অপপ্রচার রোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৮ পিএম

নড়াইল জেলার সদর পৌরসভার ১নং ওয়ার্ডের বাগবাড়ি মাঠে জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয় ৷

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল এগারো টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা , ডিজিটাল অপপ্রচার, গুজব, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় নড়াইল জেলা তথ্য অফিস সকল স্তরের নারীদের সম্পৃক্ত করণের লক্ষ্যে মহিলা সমাবেশটি আয়োজন করে ৷ 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব  মো ফারুক আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৷ সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সদর পৌরসভার  পৌর মেয়র জনাব  আঞ্জুমান আরা ৷ 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, জেলা সরকারি গণগ্রন্থাগার, তাজমুল ইসলাম, সহকারী পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,  দেবাশীষ বাইন ,  সভাপতি, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ ও সাংগঠনিক সম্পাদক, পৌর আওয়ামীলীগ, মো সাইফুল ইসলাম  এবং সভাপতি, নড়াইল প্রেসক্লাব, এনামুল কবীর টুকু৷

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য করেন  মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল৷ মহিলা সমাবেশটি সঞ্চালনা করেন নড়াইলের জেলা ক্রীড়া অফিসার  মো কামরুজ্জামান ৷ 

উক্ত মহিলা সমাবেশে বক্তারা বলেন, নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব ৷ সবারই পারষ্পরিক সহমর্মিতা ও সহনশীল আচরণ বজায় রাখা উচিত ৷

এছাড়া বাল্যবিবাহ ও মাদকের প্রসার রোধ, গুজব প্রতিরোধ , ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় বিষয়ে বক্তারা আলোচনা করেন ৷

সকলের নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ৷ মহিলা সমাবেশে বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা রাখেন ৷ অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক মহিলা  উপস্থিত ছিলেন ৷ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  #নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft