পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে উপস্থিত সালমান খান
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৭ পিএম

প্রেমের কানাঘুষো ছিল আগেই। এ বার সেই জল্পনা আরও বাড়ালেন ভাইজান নিজেই। বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা গেল সালমান খানকে। পূজার ভাই ঋষভ হেগড়ের সঙ্গে শিবানি শেট্টির বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতির সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন সলমন। ভাইয়ের বিয়ের অ্যালবামে সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী নিজে। সেই ছবিই এখন ভাইরাল সমাজমাধ্যমে।

উপর থেকে নীচে পর্যন্ত কালো পোশাকে ঢাকা। পূজার ভাইয়ের বিয়েতে অল-ব্ল্যাকে সেই চেনা রূপে দেখা দিলেন বলিউডের ‘ভাইজান’। বিয়ের অনুষ্ঠানে পূজার ভাই ঋষভ ও নববধূ শিবানির সঙ্গে দেখা করে ছবি তোলেন সালমান। সেই ছবিতে ছিলেন পূজার মা-বাবাও। এই ছবি দেখে সামাজিকমাধ্যমে অনেকেই বলছেন, ‘‘এই বুঝি প্রেমের জল্পনায় সিলমোহর পড়ল!’’

বিদেশিনী ইউলিয়া ভান্তুর এখন প্রাক্তন। বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের প্রেমে পড়েছেন সালমান। এমনকি, খুব শীঘ্রই পূজা ও সালমানকে জুটি হিসাবে দেখা যেতে চলেছে ‘কিসি কি ভাই কিসি কি জান’। ইতিমধ্যেই ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে ‘পাঠান’-এর সঙ্গে মুক্তি পেয়েছে ছবির টিজার। গত বছর ডিসেম্বরে মু্ক্তি পাওয়ার কথা থাকলেও সেই তারিখ বদলে এখন চলতি বছর এপ্রিলে ইদের দিন ছবিটি মুক্তি পাবে। এই ছবি নিয়ে সালমান আগে জানিয়েছিলেন, সপরিবারে দেখার মতো বিনোদনমূলক ছবি এটি।

ছবির পরিচালনায় ফরহাদ সামজি। সালমান-পূজা ছাড়াও এই ছবিতে রয়েছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্‌সি গিল, রাঘব জুয়ালরা। ছবি মুক্তির আগে পূজার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এ হেন জল্পনায় আরও রসদ জোগালেন সালমান। প্রেমের কানাঘুষো কি আদৌ সত্যি? না কি ছবির প্রচারের কারণেই কি এই কৌশল বলিউডের তাবড় এই খানের? সময়েই মিলবে সেই উত্তর।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft