প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৩ পিএম

"সড়কের দুর্ঘটনায় অকাল মৃত্যু, আমরা আর দেখতে চাই না" এই স্লোগানে সড়কে শৃঙ্খলার দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার গাংনীর কাথুলী মোড়ে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আসক সভাপতি রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গাংনী উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম।
এসময় বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি গোলাম মহাম্মদ, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমছার আলী ও মাহাবুব।
মানববন্ধনে বক্তারা গাংনী উপজেলা শহরের ৩টি পয়েন্টে ট্রাফিক পুলিশি ব্যবস্থা, সড়কে অবৈধ যানবাহনের সুনির্দিষ্ট তালিকা তৈরি, যেসব যানবাহনের নেম প্লেট নেই তা নির্ণয় করে নাম্বার টানানোর ব্যবস্থা, রাস্তার পার্শে হাটবাজার উচ্ছেদ, শহরের অবৈধ দোকানপাট উচ্ছেদ পূর্বক সড়কে পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিত করা, ১৮ বছরের নিচে বয়স এমন ছেলেদের দ্বারা মোটরসাইকেল চালনা নিষিদ্ধ করতে দাবি জানানো হয়।
একইসাথে গত ২৩ জানুয়ারি ঘাতক ড্রাম ট্রাকের চাপায় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
জ/আ