বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল ৪ দল
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০০ পিএম

বিপিএল নবম আসরের প্লে-অফে খেলতে যাওয়া সেরা চার দল ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছে। 

চারটি দলগুলো হলো-সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স। 

প্লে-অফ নিশ্চিত করা প্রতিটি দলই অন্তত ১২ পয়েন্ট করে অর্জন করেছে। 

এছাড়া বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স (১১ ম্যাচে ৬), খুলনা টাইগার্স (১০ ম্যাচে ৪) আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (৯ ম্যাচে ৪) আর ১২ পয়েন্ট হওয়ার কোনই সম্ভাবনা নেই।

শিরোপার লড়াইয়ে টিকে থাকা মাশরাফি বিন মর্তুজার সিলেট এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব আল হাসানের বরিশাল।

৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা।

এছাড়া রুল হাসান সোহানের রংপুর রাইডার্সও ইতোমধ্যে খেলেছে কুমিল্লার সমান ম্যাচ। জয়ও পেয়েছে ৬টি। পয়েন্ট সংখ্যা ১২। 

এখন দেখার বিষয়, প্রথম ও দ্বিতীয় হয় কোন দুই দল। কেননা সেরা দুইয়ে থাকা দুই দল ফাইনালে ওঠার জন্য দুটি করে সুযোগ পাবে। 

তিন আর চারে থাকা দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ।

জ/আ





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিপিএল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft