প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৩ পিএম

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। ৩ ফেব্রুয়ারি শাহিন শাহ আফ্রিদি সঙ্গে শহীদ আফ্রিদির মেয়ে আনশার বিয়ে হয়।
শহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে শাহিনের বিয়ে অবশ্য ঠিক হয়েছিল দুই বছর আগেই। তখনই বলা হয়েছিল, শাহিন-আনশার বিয়ে হবে ২০২৩-এর ৩ ফেব্রুয়ারি। করাচির জাকারিয়া মসজিদে গতকাল আনশা ও শাহিনের বিয়ে পড়ান মওলানা আব্দুস সাত্তার।
শাহিন-আনশাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শহীদ আফ্রিদি।
পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনিং অলরাউন্ডার তাঁর ফেসবুক পেইজে লিখেছেন, ‘মেয়েরা বাগানের সবচেয়ে সুন্দর ফুল, যারা আশীর্বাদ সহ ফোটে।
মেয়েকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন। মেয়েকে আপনি আপনার হৃদয় দিয়ে ভালোবাসেন। অভিভাবক হিসেবে আমি আমার মেয়ের বিয়ে দিলাম শাহিন আফ্রিদির সঙ্গে। দুজনকেই অভিনন্দন।’
আফ্রিদি যুগলের বিয়ের পর করাচির ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে হয় বিবাহোত্তর সংবর্ধনা।
বিয়ের অনুষ্ঠানে অধিনায়ক বাবর আজম, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খানসহ সাবেক ও বর্তমান অনেকেই উপস্থিত ছিলেন। শ্বশুর আফ্রিদি ছাড়াও শাহিনকে অনেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
জ/আ