পাবনায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১০ এএম

পাবনা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে উপজেলার মালিগাছার টেবুনিয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদরের পৌর এলাকার গোপালপুর মহল্লার প্রয়াত আব্দুল বাতেনের ছেলে রেদোয়ান ইসলাম রুপম (২০) ও তার বন্ধু অমিত হাসান। 

রুপম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বন্ধু অমিতও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে দুই বন্ধু ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে মালিগাছার টেবুনিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। 

আশঙ্কাজনক অবস্থায় অমিতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাবনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft